ইরানের সঙ্গে অক্ষুণ্ণ সম্পর্ক ও ঐতিহাসিক ঐক্য নিয়ে চরম গর্ব প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি সাফ জানিয়ে দিয়েছে, ভূরাজনীতি ও আঞ্চলিক ক্ষমতার সমীকরণে তেহরানের প্রভাব অত্যন্ত স্পষ্ট এবং তারা শেষ পর্যন্ত প্রতিরোধের পথেই অবিচল থাকবে।
রোববার আন্তর্জাতিক পরিস্থিতি ও আঞ্চলিক প্রতিরোধ নিয়ে আলোচনাকালে হিজবুল্লাহর প্রতিনিধি ও লেবানন সংসদের ‘প্রতিরোধের প্রতি আনুগত্য’ জোটের সংসদ সদস্য হুসেইন আলহাজ হাসান এসব কথা বলেন। তিনি বলেন, আত্মসমর্পণের কোনো সুযোগ নেই; ইরান সবসময় তাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালী ও বৈশ্বিক তেল বাজারের ওপর ইরানের কৌশলগত নিয়ন্ত্রণ রয়েছে, যা তাদের যৌথ লক্ষ্য অর্জনে বড় হাতিয়ার। অন্যদিকে, সামরিক ও কূটনৈতিকভাবে ইরানকে কোণঠাসা করার ক্ষেত্রে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বমঞ্চে চরমভাবে ব্যর্থ হয়েছেন।
রাশিয়া ও চীনসহ আন্তর্জাতিক শক্তিগুলো মার্কিন অর্থনৈতিক অবরোধে যুক্ত হতে অস্বীকৃতি জানানোয় মার্কিন আগ্রাসন নস্যাৎ হয়ে গেছে বলে দাবি করেন এই নেতা। মার্কিন-ইসরায়েলি অক্ষকে প্রতিহত করে মধ্যপ্রাচ্যে ইরানের নেতৃত্বাধীন এই লড়াই শেষ পর্যন্ত এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সূত্র: পার্সটুডে
হরমুজ প্রণালির জলসীমায় নতুন বিধিনিষেধ তেহরানের