গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলে বিমান হামলা চালিয়ে হামাসের সামরিক শাখা খান ইউনিস ব্রিগেডের শীর্ষ কমান্ডার মুহাম্মদ আব্দুল সালাম আল-ইয়াজুরিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও গোয়েন্দা সংস্থা শিন বেত জানায়, আল-ইয়াজুরি সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং একাধিক হামলার পরিকল্পনায় মূল ভূমিকা পালন করছিলেন।
একই হামলায় হামাসের কোম্পানি কমান্ডার হুজাইফা মুআম্মার এবং সদস্য মুহাম্মদ বাহজাত রাদি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক সূত্র।
ফিলিস্তিনি গণমাধ্যম ও হামাসের বার্তা চ্যানেলগুলোও বিমান হামলায় আল-ইয়াজুরির নিহতের বিষয়টি স্বীকার করে শোকবার্তা ও 'শহীদ পোস্টার' প্রকাশ করেছে।
হামাস সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, নিহত মুহাম্মদ আল-ইয়াজুরি সংগঠনটির সামরিক সার্কেলে 'আবু আল-হাইথাম' নামেই বেশি পরিচিত ছিলেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল