মোখায় বোমা বর্ষণে ইয়েমেন সরকারের ফাঁদে হুতিরা

হুতি নিয়ন্ত্রিত মোখা অঞ্চলের কাছে কৌশলগত 'কিল বক্স' তৈরি করেছে বলে দাবি করেছে ইয়েমেন সরকার। শত্রুপক্ষকে একটি নির্দিষ্ট এলাকায় অবরুদ্ধ করে মারাত্মক হামলা চালাতে এই অঞ্চল চিহ্নিত করা হয়।

১১ সেপ্টেম্বর এই সমন্বিত বিমান ও বোমারু অভিযান পরিচালনা করা হয় বলে জানায় প্রতিরক্ষা সূত্র। সামরিক কৌশল প্রয়োগ করে অঞ্চলটি অবরুদ্ধ করায় হুতি যোদ্ধাদের চলাচলের পথ পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে।

এই সাঁড়াশি অভিযানের ফলে বিদ্রোহী গোষ্ঠীটি বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে ইঙ্গিত দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইয়েমেন সরকারের সামরিক কৌশল পরিবর্তনের ফলে অঞ্চলটিতে নতুন করে চরম উত্তেজনা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা