দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর অবিরাম হামলার মুখে মার্কিন মধ্যস্থতায় আয়োজিত শান্তি বৈঠক পিছিয়ে গেছে। রোমে অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ আলোচনা সেপ্টেম্বর মাসে হওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে তা আর সম্ভব হচ্ছে না।
দুই দেশের সীমান্ত উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন প্রতিনিধিরা এই বৈঠকের উদ্যোগ নিয়েছিলেন। তবে দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত থাকায় আলোচনার পরিবেশ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বৈঠকটি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
পরিস্থিতি পর্যালোচনা করে আয়োজকরা জানিয়েছেন, চলতি মাসের পরিবর্তে আগামী অক্টোবরে এ বৈঠক অনুষ্ঠিত হবে। নতুন সূচি অনুযায়ী উভয় পক্ষকে আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন মধ্যস্থতাকারীরা।
সূত্র: আল জাজিরা