ইয়েমেনের বিমান বাহিনী উপকূলীয় শহর ধো বাব এবং মোখা অঞ্চলে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে তীব্র বিমান হামলা চালিয়েছে।
এই অভিযানে হুতিদের বেশ কিছু সামরিক যানবাহন ধ্বংস হয়েছে বলে ইয়েমেনের সরকারি সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র নিশ্চিত করেছেন।
অঞ্চলের নিরাপত্তা জোরদার ও বিদ্রোহী তৎপরতা দমনে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তথ্যসূত্র: আল জাজিরা