জ্যেষ্ঠ সংসদ সদস্য আব্বাস গউদারজি

যুক্তরাষ্ট্র বলের ভাষা বোঝে, ইরান ছাড় দেবে না

যুক্তরাষ্ট্রের কূটনৈতিক দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তুলে তাদের প্রতারক বলে আখ্যায়িত করেছেন ইরানের জ্যেষ্ঠ সংসদ সদস্য ও সংসদীয় প্রেসিডিয়াম বোর্ডের মুখপাত্র আব্বাস গউদারজি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন কেবল "বলের ভাষা এবং শক্তির যুক্তি" বুঝতে সক্ষম।

মধ্যপ্রাচ্যে ইরানের মিত্রদের দুর্বল করার লক্ষ্য নিয়ে হতে যাওয়া যেকোনো আলোচনার ব্যাপারে তীব্র হুঁশিয়ারি দেন এই শীর্ষ নীতি নির্ধারক। তিনি জানান, আঞ্চলিক অখণ্ডতা ও নিজেদের মিত্রদের সুরক্ষায় কোনো প্রকার আপস করবে না তেহরান।

ইঙ্গিতপূর্ণ এক বক্তব্যে গউদারজি জানান, আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বের হয়ে যাওয়া ইরানের জন্য অত্যন্ত সহজ ও বাস্তবায়নযোগ্য একটি সিদ্ধান্ত। উল্লেখ্য, অঘোষিত পারমাণবিক অস্ত্রের মালিক হয়েও ইসরায়েল এখন পর্যন্ত এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি।

সূত্র: মেহর নিউজ এজেন্সি