মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বজায় রাখা এবং সাম্প্রতিক ইয়েমেন সংকট নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই ফোনালাপের তথ্য নিশ্চিত করা হয়েছে।
উভয় শীর্ষ কূটনীতিকের আলোচনায় ইরাক ও উপসাগরীয় দেশগুলোর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা এবং এ অঞ্চলের স্থিতিশীলতা রক্ষার বিষয়টি প্রাধান্য পায়। ফোনালাপে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন তাঁর দেশের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির পররাষ্ট্রনীতির মূল দিকগুলো তুলে ধরেন।
তিনি জানান, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে সংলাপ এবং উত্তেজনা কমানোকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বাগদাদ।
আলোচনাকালে দুই পররাষ্ট্রমন্ত্রীই মত প্রকাশ করেন যে, সংঘাত বা উত্তেজনা না বাড়িয়ে যেকোনো আঞ্চলিক বিরোধ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা প্রয়োজন।
সূত্র: আল-জাজিরা