সৌদির ৬ অঞ্চলে ‘বিপদ কেটে গেছে’, জানালো সিভিল ডিফেন্স

সৌদি আরবের ছয়টি গভর্নরেটে জারি করা ‘বিপদ’ বা সম্ভাব্য ঝুঁকির পরিস্থিতি এখন কেটে গেছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।

এক ফলোআপ বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, জেদ্দা, ইয়ানবু, তাইফ, আল-উলা, আবহা ও জাজান গভর্নরেটে বর্তমানে ওই সতর্কতামূলক পরিস্থিতি আর নেই।

তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও বাসিন্দাদের সতর্কতা অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় অপ্রয়োজনীয়ভাবে জড়ো হওয়া বা ছবি ও ভিডিও ধারণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া কোনো ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে সিভিল ডিফেন্স।

এর আগে একই ছয় এলাকায় সম্ভাব্য বিপদের বিষয়ে জরুরি সতর্কতা জারি করেছিল সৌদি কর্তৃপক্ষ। তবে কী ধরনের হুমকির কারণে সতর্কতা দেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।