ইসরায়েলের মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভেদ তৈরি করে রক্তক্ষয়ী যুদ্ধ উসকে দেওয়া। তুরস্কের পার্লামেন্ট স্পিকার নুমান কুরতুলমুশ সম্প্রতি এই মন্তব্য করেছেন।
কিরশেহির প্রদেশে আয়োজিত নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক বিশেষ বৈঠকে তিনি এ সতর্কবার্তা দেন। তিনি জানান, সাম্রাজ্যবাদী শক্তিগুলো নিজ স্বার্থে সন্ত্রাসী সংগঠনগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
তুর্কি স্পিকার বলেন, গাজা, পশ্চিম তীর, ইরান, লেবানন ও ইয়েমেনসহ পুরো অঞ্চলকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। এসব আগ্রাসন রুখতে মধ্যপ্রাচ্যের জনগণের ইসরায়েলবিরোধী ঐক্য ও সংহতি গড়ে তোলা জরুরি।
সূত্র: পার্সটুডে