নিউইয়র্কে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আরাঘচি ও ল্যাভরভ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে দুই দেশের শীর্ষ কূটনীতিকদের এ বৈঠক অনুষ্ঠিত হলো।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিনেই বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন আরাঘচি। এ সময় তিনি সুইজারল্যান্ড, ইতালি, ফ্রান্স, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, বেলারুশ, গ্রিস, ইরাক ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন।
এ ছাড়া নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গেও বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি