যুক্তরাষ্ট্রের কাছে যৌক্তিক অবস্থান প্রত্যাশা করছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ওয়াশিংটন যেন অন্য পথের পরিবর্তে কূটনীতিকে প্রাধান্য দেয়, সেই প্রত্যাশা করছে তেহরান। এ লক্ষ্যে ইরান নিজেদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আরাঘচি বলেন, ‘আমরা এ লক্ষ্যে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, অন্য পক্ষও যৌক্তিক অবস্থান নেবে এবং বিকল্প পথের বদলে কূটনীতিকে বেছে নেবে।’
ইরানের সর্বাধিনায়ক ও সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া নির্দেশ দেশটির দৃঢ় অবস্থান স্পষ্ট করেছে বলেও মন্তব্য করেন আরাঘচি। তার ভাষ্য, এসব নির্দেশের মধ্য দিয়ে তেহরানের সংকল্পের বিষয়টি পরিষ্কারভাবে প্রকাশ পেয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশটির সশস্ত্র বাহিনীর দায়িত্ব ও লক্ষ্য সুস্পষ্ট। অতীতের দুটি যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরানের সামরিক বাহিনী আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, সে সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি। সূত্র: ডন
আলজেরিয়ার স্বাধীনতা বিপ্লবের ৭২ বছর পূর্তি, পেজেশকিয়ানের অভিনন্দন
দুর্নীতিবিরোধী সরকারি উদ্যোগে সমর্থনের আহ্বান আল-হাকিম ও আল-জাইদির
আফগানিস্তানের ভূখণ্ড থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলা আমলে নিয়েছে যুক্তরাষ্ট্র