নিউইয়র্ক সফরে মার্কিন বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব বিশেষজ্ঞের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেন তিনি।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কে অবস্থানরত পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় অংশ নেন। তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রধান সম্পাদক ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছিলেন ইরানের প্রেসিডেন্ট।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের রিপাবলিকানপন্থি টেলিভিশন নেটওয়ার্ক ফক্স নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন পেজেশকিয়ান। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি