দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একুরহুলেনি অঞ্চলে গত দুই মাসে অন্তত ১০ জন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার তেম্বিসার একটি কবরস্থানের পাশ থেকে ১০ নম্বর নারীর মরদেহ উদ্ধারের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তদন্তকারী পুলিশ জানিয়েছে, জুলাই থেকে শুরু হওয়া এই ধারাবাহিক মরদেহ উদ্ধারের ঘটনার পেছনের মূল কারণ খোঁজা হচ্ছে। তবে সবকটি হত্যাকাণ্ড একই ব্যক্তি বা চক্রের কাজ কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো প্রমাণ মেলেনি।
উদ্বেগ প্রকাশ করে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, ‘দেশে নারীদের সুরক্ষা দিতে না পারা এবং এ ধরনের ধারাবাহিক হত্যাকাণ্ড পুরুষদের জন্য চরম লজ্জার।’
অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।