নয়াদিল্লিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ইলিশ ফেস্ট’ উদযাপিত 

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ এএম

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘ইলিশ ফেস্ট’। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) হাইকমিশনের মৈত্রী মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা থেকে প্রকাশিত ‘এ ফিশ কলড ইলিশ’ বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

আয়োজনে ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর, রাজনীতিক মণি শংকর আইয়ার, মানবাধিকারকর্মী সৈয়দা হামিদসহ দেশটির খ্যাতনামা শিক্ষাবিদ ও সাংবাদিকরা অংশ নেন। 

বাংলাদেশের হাইকমিশনার মু. রিয়াজ হামিদুল্লাহ বলেন, ইলিশ বাংলাদেশের সমাজ, অর্থনীতি ও জাতীয় পরিচয়ের সাথে গভীরভাবে সম্পর্কিত। ইলিশ সংরক্ষণে সরকারের ধারাবাহিক পদক্ষেপের ফলে দেশে মাছটির উৎপাদন ক্রমশ বাড়ছে বলেও তিনি জানান।

উৎসবে ইলিশের বিভিন্ন স্বাদের খাবারের পাশাপাশি বাঙালির ঐতিহ্যবাহী রন্ধনশৈলী পরিবেশন করে অতিথিদের আপ্যায়িত করা হয়। 

আমন্ত্রিত অতিথিরা আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, এ জাতীয় উদ্যোগ দুই দেশের সামাজিক সম্পর্ক সুদৃঢ় করবে। অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তাই উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন
সর্বশেষপঠিত