সিঙ্গাপুরের জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় দেশটির প্রশাসন অবিবাহিত সরকারি কর্মচারীদের জন্য ‘ফার্স্টডেট’ নামের একটি অভিনব জীবনসঙ্গী খোঁজার প্ল্যাটফর্ম চালু করেছে। বিবিসি প্রকাশিত প্রতিবেদ অনুযায়ী, চলতি সপ্তাহে শুরু হওয়া এই পাইলট প্রজেক্টে ২১ থেকে প্রচলিত ডেটিং অ্যাপের মতো অসংখ্য প্রোফাইল স্ক্রোল করার সুযোগ নেই।
এই ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধনের ক্ষেত্রে সিঙ্গাপুরের জাতীয় ডিজিটাল পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। এরপর ব্যবহারকারীদের পছন্দ, প্রাত্যহিক অভ্যাস এবং জীবনদর্শন সংক্রান্ত নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর দিতে হয়।
সংগৃহীত এসব তথ্য এবং অর্থনৈতিক নোবেলজয়ী লয়েড শ্যাপলির বিখ্যাত ‘গেল-শ্যাপলি স্টেবল ম্যারেজ’ অ্যালগরিদম ব্যবহার করে নিখুঁত জুটি মেলানো হয়। ফলে ব্যবহারকারীরা একসঙ্গে একাধিক ব্যক্তির প্রোফাইল দেখার ঝামেলা ছাড়াই সরাসরি একজন মানানসই সঙ্গীর সন্ধান পান।
সরকারি এই উদ্যোগকে কেন্দ্র করে সাধারণ নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে বিষয়টিকে কৌতূহলে দেখলেও বয়সসীমা এবং নির্দিষ্ট কিছু কর্মীর জন্য এটি সীমাবদ্ধ রাখাকে বৈষম্যমূলক বলে সমালোচনা করছেন।
দেশটিতে গত বছর জন্ম নেওয়া শিশুর সংখ্যা ৩০ হাজারের নিচে নেমে এসেছে, যা মৃত্যুর হারের খুব কাছাকাছি। জন্মহার বাড়াতে প্রধানমন্ত্রী লরেন্স ওং সন্তানপ্রতি ১৭ বছর বয়স পর্যন্ত প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলার আর্থিক সহায়তাসহ নানা সুযোগ ঘোষণা করেছেন।
সূত্র: বিবিসি নিউজ।