বিমানে হামলাকারী হয়তো সন্ত্রাসী কিংবা বিকৃত মস্তিষ্কের কেউ: ট্রাম্প

ইসরায়েলি নাগরিকদের বহনকারী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে হামলার চেষ্টার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার মতে, বিমানটি ছিনতাই বা বিধ্বস্ত করার চেষ্টাকারী ওই কো-পাইলট "হয়তো কোনো সন্ত্রাসী কিংবা বিকৃত মস্তিষ্কের কেউ" ছিলেন।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, নেতানিয়াহু ও অন্যান্যদের কাছ থেকে তিনি শুনেছেন কীভাবে বিমানে থাকা এক প্লাম্বার বা পাইপ মিস্ত্রি দ্রুত নিয়ন্ত্রণ নিয়ে বিমানটি সোজা করে বড় ধরনের পতন ঠেকিয়েছিলেন।

ট্রাম্প বলেন, "ঘটনাটি সত্যি কি না আমি জানি না, তবে ‘বিবি’ (নেতানিয়াহু) এবং আরও কজন মানুষের কাছ থেকে আমি এই গল্পটিই শুনেছি।"

তিনি আরও যোগ করেন, "তারা বলেছেন যে [পাইলট] বিমানটি ক্র্যাশ করাতে চেয়েছিল, তবে ঠিক কী উদ্দেশ্য ছিল সে বিষয়ে এখনও তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।"

সূত্র: টাইমস অব ইসরায়েল