ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে কো-পাইলটের হামলার পেছনে ইরানের কোনো সংযোগ রয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজের সাংবাদিক শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
হামলাকারী কো-পাইলটের সুনির্দিষ্ট প্রেক্ষাপট সম্পর্কে এখনো পরিষ্কার নয় উল্লেখ করে নেতানিয়াহু বলেন, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা ঠিক জানি না, তবে এটা স্পষ্ট যে তিনি ইসরায়েলিদের ভীষণভাবে ঘৃণা করতেন।
তিনি আরও বলেন, এটি চরম মাত্রার ধর্মান্ধতা এবং অবিশ্বাস্য পর্যায়ের ঘৃণা।
সাক্ষাৎকারে হামলার পেছনে ইরানের কোনো হাত থাকার ইঙ্গিত রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু সাফ জানিয়ে দেন, এ বিষয়ে কিছু বলার জন্য এখনো অনেক দেরি।
তিনি বলেন, আক্রমণকারী পাইলটকে বর্তমানে সৌদি আরবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমার মনে হয় তাকে পরে আমিরাতে ফেরত পাঠানো হবে, যেখান থেকে সে ফ্লাইটটি পরিচালনা করেছিল। আমরা পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করব এবং সম্ভব হলে এই তদন্তে অংশও নেব।
সূত্র: টাইমস অব ইসরায়েল
'পাইলটকে কুপিয়ে ইসরায়েলগামী বিমান বিধ্বস্ত করতে চেয়েছিলেন সহ-পাইলট'