অবসরপ্রাপ্ত মার্কিন সেনা কর্মকর্তা ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক ড্যানিয়েল ডেভিস ইরানের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করে ওয়াশিংটনের যুদ্ধপন্থী নীতিকে কঠোর সমালোচনা করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট জানিয়েছেন, সামরিক শক্তি প্রয়োগ করে তেহরানকে পরাজিত করা কোনোভাবেই সম্ভব নয়।
ডেভিসের মতে, গত কয়েক দশক ধরে ইরান বিমান যুদ্ধের পরিবর্তে নিজস্ব ভূখণ্ড রক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা দুর্গ গড়ে তুলেছে। গ্রানাইট পাথরের পাহাড়ের সঙ্গে তুলনা করে তিনি উল্লেখ করেছেন, পারমাণবিক শক্তি দিয়েও এই প্রতিরোধ ভাঙা যায় না। তাই ওয়াশিংটনের উচিত ফাঁকা রাজনৈতিক প্রচার বাদ দিয়ে বাস্তবসম্মত ভূরাজনৈতিক কৌশল গ্রহণ করা।
যুক্তরাষ্ট্রের বর্তমান নেতৃত্বকে সতর্ক করে তিনি বলেছেন, ইরানের পাল্টা আক্রমণের শক্তিকে অবমূল্যায়ন করা বড় ধরনের বোকামি হবে। মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আগেই মার্কিন নীতিনির্ধারকদের উচিত কূটনৈতিক পন্থায় ফিরে আসা এবং অহেতুক সামরিক উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থাকা।
সূত্র: পার্সটুডে