কুয়েতে মার্কিন প্রতিরক্ষা ঘাটিতে ইরানের হামলা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম

কুয়েতে অবস্থিত আলী আল সালেম সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

বুধবার (১৮ নভেম্বর) ভোরে এসব স্থাপনা লক্ষ্য করে ইরানের যুদ্ধ ড্রোন হামলা চালিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়, কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটি গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি। এটি পশ্চিম এশিয়া অঞ্চলে সামরিক বাহিনীর প্রবেশের প্রধান বিমান পরিবহনকেন্দ্র এবং সামরিক সরঞ্জাম ও সেনা পরিবহনের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করে।

ইরানের সেনাবাহিনীর দাবি, অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল ও রসদ সরবরাহ ব্যবস্থায় ঘাঁটিটির কেন্দ্রীয় ভূমিকা রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “ইরানকে রক্ষা করার ক্ষেত্রে আমরা কোনো শক্তির কাছে মাথা নত করি না। বরং যেকোনো হুমকি ও আগ্রাসনের জবাবে আমাদের প্রতিক্রিয়া হবে দৃঢ়, চূর্ণকারী এবং ভৌগোলিক সীমারেখার ঊর্ধ্বে।”

তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

সূত্র: মেহর নিউজ

এসজেড/ওয়াইএ
আরও পড়ুন