৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানের তৃতীয় বার্ষিকীতে এসে নিজেদের চরম ব্যর্থতার কথা স্বীকার করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ এয়াল জামির।
সামরিক ঘাঁটি গ্লিলটে জ্যেষ্ঠ সেনা কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে তিনি জানান, নাগরিকদের সুরক্ষা দেওয়া সেনাবাহিনীর প্রধান দায়িত্ব হলেও তারা তা পালনে ব্যর্থ হয়েছেন।
অত্যন্ত উন্নত গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থা হিসেবে পরিচিত ইসরায়েলি কাঠামো এই হামলায় মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়।
সেনাপ্রধানের মতে, এই নজিরবিহীন ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কৌশলগত গভীরতা বাড়ানো এবং বহুমুখী আক্রমণ মোকাবেলায় নতুন করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ২০২৭ সালজুড়ে এই যুদ্ধের বিভিন্ন দিক গভীরভাবে পর্যালোচনা করা হবে।
এদিকে এই হামলা রোধে রাজনৈতিক ও সামরিক নীতিনির্ধারকদের দায় নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে তীব্র বিতর্ক এখনও চলমান রয়েছে। বিশ্লেষকরা একে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তা আঘাত হিসেবে দেখছেন।
সূত্র: পার্সটুডে