যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস সিদ্ধান্তহীনতা ও বিশৃঙ্খলায় ভুগছে বলে দাবি করেছেন ইরানের প্রভাবশালী কট্টরপন্থী ধর্মীয় নেতা আহমদ আলামোলহোদা। তার মতে, পশ্চিমা দেশগুলোর হুমকি রাজনৈতিক অচলাবস্থা আড়াল করার কৌশল। শুক্রবার (৩০ অক্টোবর) ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের জুমার নামাজের ইমাম আহমদ আলামোলহোদা এসব কথা বলেন।
তিনি দাবি করেন, পশ্চিমা দেশগুলোর হুমকিতে ইরানের ওপর কোনো প্রভাব পড়ছে না। বরং যুক্তরাষ্ট্রের জনগণের একাংশও এসব হুমকিকে উপহাস করছে। আলামোলহোদা বলেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ বর্তমান পরিস্থিতির ‘দুর্ভোগ’ অনুভব করতে পারছেন। তার ভাষায়- ওয়াশিংটন এতটাই বিভ্রান্ত যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও হারিয়েছে।
তবে পশ্চিমা দেশগুলোর কোন হুমকি কিংবা ওয়াশিংটনের কোন সিদ্ধান্তহীনতার কথা তিনি উল্লেখ করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ওই ইরানি ধর্মীয় নেতা।