সিরিয়ার বিভিন্ন প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারটি শিশুও রয়েছে। দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে এ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল-জাজিরা।
এক বিবৃতিতে সিরিয়ার জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, রাক্কা ও দেইর আজ জোর প্রদেশের বিভিন্ন জলাশয়ে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া পশ্চিম রাক্কার গ্রামীণ এলাকায় আল-সালমানি সেতুর কাছে বন্যার পানিতে গাড়ি আটকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশজুড়ে প্রবল বৃষ্টিপাত ও ঝড়ের মধ্যে আরো পাঁচজন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে দুটি শিশুও রয়েছে।