ক্ষমতায় টিকে থাকতে ইরানে নতুন হামলা চালাবেন নেতানিয়াহু!

ইসরাইলে চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই নতুন করে তীব্র আলোচনার জন্ম দিয়েছেন দেশটির ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান।

তিনি রোববার সতর্ক করে বলেছেন, ক্ষমতা টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ওপর নতুন সামরিক হামলা চালাতে পারেন।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গোলান এই আশঙ্কা প্রকাশ করেছেন।

সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন।

অন্যদিকে, বিরোধীরা ৪৮ এবং আরব দলগুলো ১৯টি আসন লাভ করেছে।

সরকার গঠনের জাদুসংখ্যা ৬১ স্পর্শ করতে না পারায় রাজনৈতিক অনিশ্চয়তা চরমে পৌঁছেছে।

এই সুযোগেই নেতানিয়াহু ইরানের সঙ্গে নতুন সংঘাতে জড়াতে পারেন বলে মনে করছেন গোলান।

তার মতে, এমন সংঘাত পরিচালনার কোনো নৈতিক বৈধতা নেতানিয়াহুর নেই।

ইসরাইলের নিরাপত্তা রক্ষা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত বিকল্প সরকার গঠনের তাগিদ দিয়েছেন তিনি।

৭৬ বছর বয়সী নেতানিয়াহু বর্তমানে নিজ দেশে দুর্নীতির মামলার মুখোমুখি হয়েছেন।

পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকেও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

সূত্র : আনাদুলু অ্যাজেন্সি