আবারও ইরানে সংঘাতের ইঙ্গিত: ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ এএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক গুরুত্বপূর্ণ ফোনালাপে অংশ নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার অনুষ্ঠিত এই ফোনালাপ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি।

আলোচনায় মধ্যপ্রাচ্যের বর্তমান আঞ্চলিক নিরাপত্তা এবং ইরান পরিস্থিতি গুরুত্ব পেয়েছে। দুই নেতাই মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ও তৎপরতা নিয়ে নিজেদের অবস্থান পর্যালোচনা করেন।

সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ এক প্রতিবেদনে দাবি করে, মার্কিন নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ জোরদার করতে ওয়াশিংটনের ওপর চাপ দিচ্ছেন নেতানিয়াহু। সেই খবরের পরপরই দুই নেতার এই ফোনালাপের বিষয়টি সামনে এল।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত