ইরান যুদ্ধ থামাতে পারবে জয়ী ডেমোক্র্যাটরা?

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে বড় ধরণের ধাক্কা খেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে।

আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নতুন কংগ্রেসে ট্রাম্পের ক্ষমতা বেশ সীমিত হয়ে পড়বে। এর ফলে তার নীতিগুলোর ওপর কঠোর নজরদারি চালাতে পারবে ডেমোক্র্যাটরা।

বিশেষ করে ইরানের সাথে চলমান যুদ্ধ এবং অভ্যন্তরীণ বিভিন্ন নীতি নিয়ে ডেমোক্র্যাটদের তরফ থেকে বড় ধরনের আইনি বাধা আসতে পারে। তবে এককভাবে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা পুরোপুরি খর্ব করা সহজ হবে না।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ তহবিলে অর্থায়ন বন্ধের চেষ্টা করলেও মার্কিন সেনাদের নিরাপত্তার কথা ভেবে তা বেশ জটিল হয়ে দাঁড়াবে। এছাড়া শুল্ক নীতি এবং অভিবাসন ইস্যুতেও ট্রাম্প প্রশাসনকে কঠিন প্রশ্নের মুখে পড়তে হবে।

সূত্র: আলজাজিরা