‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’, হোয়াইট হাউসের বার্তা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সাফল্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছে হোয়াইট হাউস। এতে মার্কিন নাগরিকদের স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প এখনো দেশটির প্রেসিডেন্ট।

বুধবার (৪ নভেম্বর) সকালে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত বার্তায় লেখা হয়, ‘জনস্বার্থে বার্তা: ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট।’

বার্তার সঙ্গে ওভাল অফিসের একটি ছবিও প্রকাশ করা হয়। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর ঐতিহ্যবাহী ‘রেজল্যুট ডেস্ক’-এর ওপর ঝুঁকে কাজ করতে দেখা যায়। মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের ক্ষমতার ভারসাম্যে পরিবর্তনের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব বহাল থাকার বিষয়টি স্মরণ করিয়ে দিতেই এ বার্তা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। তিনি স্বীকার করেছেন, বিরোধী দল নির্বাচনে ভালো করেছে। তবে রিপাবলিকানদের ফলাফলের দায় নিজের ওপর নিতে চাননি তিনি।

ট্রাম্পের দাবি, নির্বাচনে ব্যালট পেপারে তাঁর নাম থাকলে ফলাফল ভিন্ন হতে পারত এবং রিপাবলিকান প্রার্থীরা আরও ভালো করতেন।