ইরানের উত্তরাঞ্চলীয় বন্দরগুলো দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য খালাসের পরিমাণ বাড়িয়ে ১ কোটি ৭০ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার।
ইরানের সড়ক ও নগর উন্নয়ন উপমন্ত্রী মোহাম্মদ শাকিবিনাসাব এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, উত্তরাঞ্চলীয় বন্দরগুলোর সম্মিলিত নামমাত্র পণ্য পরিবহন সক্ষমতা ৩ কোটি টন। তবে বন্দরগুলোর কার্যক্রম আরও গতিশীল করে প্রকৃত পরিচালন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিকল্পনা বাস্তবায়িত হলে এসব বন্দর দিয়ে খাদ্যসহ জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি ও খালাসের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে।