নির্বাচনে হারের পেছনে কারণ 'জ্বালানির দাম': মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, জ্বালানির বাড়তি দাম এমন কোনো বিষয় নয়, যা নিয়ে নির্বাচনী প্রচারে গর্ব করা যায়।

দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, পেট্রল পাম্পে জ্বালানির বেশি দাম যে নির্বাচনী প্রচারের জন্য ইতিবাচক বিষয় নয়, তা তিনি স্বীকার করছেন।

তবে তাঁর মতে, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কখনো কখনো এমন সিদ্ধান্ত নিতে হয়, যা রাজনৈতিকভাবে জনপ্রিয় বা সুবিধাজনক না হলেও দেশের জন্য এবং দীর্ঘমেয়াদি ভবিষ্যতের স্বার্থে প্রয়োজনীয়।

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসাও করেন রুবিও। তিনি বলেন, এ সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্রাম্প বড় ধরনের কৃতিত্ব পাওয়ার যোগ্য।

সূত্র: আল-জাজিরা