ডেমোক্র্যাট নারীদের ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত হিলারি ক্লিনটন

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট দলের নারী প্রার্থীদের অভূতপূর্ব সাফল্যের প্রশংসা করেছেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। বিশেষ করে বিভিন্ন সংখ্যালঘু ও কম প্রতিনিধিত্ব পাওয়া জনগোষ্ঠীর নারীদের বিজয়কে তিনি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্লিনটন জানান, এবার প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদে ১০০ জনের বেশি ডেমোক্র্যাট নারী দায়িত্ব পালন করবেন। এ ছাড়া অন্তত ১৪ জন নারী গভর্নর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

তিনি আরও জানান, জর্জিয়া, মিনেসোটা, ওহাইও ও টেনেসি—এই চার অঙ্গরাজ্য প্রথমবারের মতো নারী গভর্নর নির্বাচিত করেছে।

নির্বাচনে জয়ী কয়েকজন নারীর সাফল্যও বিশেষভাবে তুলে ধরেন হিলারি ক্লিনটন। তাঁদের মধ্যে রয়েছেন জর্জিয়ার ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমস। তিনি যুক্তরাষ্ট্রের যেকোনো অঙ্গরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হতে যাচ্ছেন।

নিউ মেক্সিকোর ডেমোক্র্যাট প্রার্থী ডেব হাল্যান্ড নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের প্রথম আদিবাসী নারী গভর্নর হওয়ার ইতিহাস গড়তে যাচ্ছেন। টেক্সাসে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা হবেন অঙ্গরাজ্যটির প্রথম হিস্পানিক নারী গভর্নর।

অন্যদিকে, মিনেসোটার ডেমোক্র্যাট প্রার্থী পেগি ফ্লানাগান সিনেটে নির্বাচিত প্রথম আদিবাসী নারী হতে যাচ্ছেন।

নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং বিভিন্ন জনগোষ্ঠীর প্রার্থীদের এই সাফল্যকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন হিলারি ক্লিনটন।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত