ইরানের সঙ্গে আল-শাইব সীমান্ত ক্রসিং মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে পুনরায় খুলে দেবে ইরাক। একই সঙ্গে শুক্রবার (১৩ নভেম্বর) থেকে সাময়িকভাবে বন্ধ করা হবে দেশটির মানদালি সীমান্ত ক্রসিং।
সোমবার ইরাকের সীমান্তবন্দর কর্তৃপক্ষের প্রধান ওমর আল-ওয়াইলি এ তথ্য জানিয়েছেন। ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাকি ন্যাশনাল নিউজ এজেন্সির (আইএনএ) প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
আল-ওয়াইলি জানান, মঙ্গলবার থেকে আল-শাইব সীমান্ত ক্রসিং দিয়ে আবারও চলাচল শুরু হবে। অন্যদিকে, ১৩ নভেম্বর থেকে মানদালি সীমান্ত ক্রসিং সাময়িকভাবে বন্ধ থাকবে।
তবে মানদালি ক্রসিং কত দিন বন্ধ থাকবে এবং এটি বন্ধের কারণ কী, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।