আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ধর্মীয় অনুষ্ঠান

অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার পালন করেছেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এ সময় তাঁদের নিরাপত্তা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

মাঠপর্যায়ে থাকা সংবাদকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়েছে, বসতি স্থাপনকারীরা আল-আকসা মসজিদের আঙিনায় প্রবেশ করে বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন। তাঁদের প্রবেশ ও কর্মকাণ্ডের সময় ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছিলেন।

ইহুদিরা আল-আকসা মসজিদ প্রাঙ্গণকে ‘টেম্পল মাউন্ট’ নামে অভিহিত করেন। স্থানটি মুসলমানদের কাছে ইসলামের অন্যতম পবিত্র স্থাপনা আল-আকসা মসজিদের অবস্থান হিসেবে বিশেষ ধর্মীয় মর্যাদাপূর্ণ।

অধিকৃত পূর্ব জেরুজালেমের এই পবিত্র স্থানকে ঘিরে দীর্ঘদিন ধরে ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।