অভিশংসন উদ্যোগ ব্যর্থ, হেগসেথকে পদত্যাগের আহ্বান এল-সায়েদের

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ। অভিশংসনের উদ্যোগ ব্যর্থ হওয়ার পরও হেগসেথকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন তিনি।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হেগসেথের উদ্দেশে এল-সায়েদ বলেন, ‘আপনি এখনো কেন এই দায়িত্বে রয়েছেন? আপনি এই কাজ ঠিকভাবে করতে পারছেন না। নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। এই যুদ্ধ সামলানোর ক্ষেত্রেও আপনি ভুল করেছেন।’

তিনি আরও বলেন, ‘তাই পদত্যাগ করুন। শেষ পর্যন্ত আপনাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার অপেক্ষা না করে সবার জন্য বিষয়টি সহজ করে দিন। কারণ, স্পষ্টতই এমনটাই ঘটতে যাচ্ছে।’

অভিশংসনের প্রস্তাবের ওপর ভোটাভুটিতে ১১ জন ডেমোক্র্যাট সদস্যের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে এল-সায়েদ বলেন, তাঁদের ভোটে উপস্থিত থাকা এবং নিজেদের দায়িত্ব পালন করা উচিত ছিল।

অন্যদিকে, হেগসেথ অভিশংসন প্রক্রিয়াকে ‘প্রহসন ও লোকদেখানো কর্মকাণ্ড’ বলে বর্ণনা করেছেন।

সূত্র: আল-জাজিরা