যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সামরিক সংঘাতের পরিধি বর্তমান যুদ্ধক্ষেত্র ছাড়িয়ে আরও বিস্তৃত হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের এক আইনপ্রণেতা। রোববার (১৫ নভেম্বর) দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আব্বাস গোলরু এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সামরিক সংঘাতের পরিস্থিতি বিবেচনায় ইরানের জবাব হবে প্রতিরোধমূলক এবং তা পরিস্থিতির ওপর নির্ভর করে নির্ধারিত হবে।
গোলরু বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর স্বার্থেই বর্তমান পরিস্থিতির গতিপথ থামানো এবং সামরিক সংঘাতে জড়িয়ে পড়া এড়িয়ে চলা উচিত।’ তার দাবি, সংঘাতের বিস্তার বর্তমান সীমারেখা ছাড়িয়ে যেতে পারে। এমনকি বিদ্যমান যুদ্ধক্ষেত্রের মধ্যেও নতুন কিছু লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনী উচ্চমাত্রার প্রস্তুতি নিয়ে রেখেছে উল্লেখ করে গোলরু বলেন, তাদের সক্ষমতা নতুন পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে।