বাহরাইনে ইরানের সর্বশেষ ড্রোন হামলা, বদলে যাচ্ছে ‘যুদ্ধের নিয়ম’

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম

তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো আঞ্চলিক দেশ বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ ঘটনাকে দুই দেশের সংঘাতের ক্ষেত্রে ‘নতুন যুদ্ধকৌশল’ বা ‘নতুন নিয়ম’ হিসেবে দেখছেন আলজাজিরার সাংবাদিক রেসুল সারদার আতাস।

তেহরান থেকে প্রতিবেদন করা আতাসের বিশ্লেষণ অনুযায়ী, এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সীমিত মাত্রার সামরিক অভিযান চালিয়ে আসছিল। দেশটির দক্ষিণাঞ্চলে বিশেষ করে টেলিযোগাযোগ টাওয়ারসহ বিভিন্ন সামরিক স্থাপনায় সময়ে সময়ে হামলা চালিয়েছে ওয়াশিংটন।

তবে এসব হামলার জবাবে ইরান এত দিন আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায়নি।

আতাসের পর্যবেক্ষণ, সাম্প্রতিক পরিস্থিতিতে সেই অবস্থানের পরিবর্তন দেখা যাচ্ছে। বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরপর ড্রোন হামলার ঘটনা ইঙ্গিত দিচ্ছে, ইরান এখন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক উপস্থিতিকেও পাল্টা জবাবের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে।

আলজাজিরার সাংবাদিকের ভাষায়, এটি সংঘাতের ‘নতুন নিয়ম’ হয়ে উঠতে পারে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত