ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ ও ডুয়াল-মিসাইল লঞ্চার উন্মোচন করল ইরান

চলমান সামরিক উত্তেজনার মধ্যেই একটি নতুন ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ ও অত্যাধুনিক ডুয়াল-মিসাইল লঞ্চার উন্মোচন করেছে ইরান।

​বুধবার (২৫ নভেম্বর) মিডিল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন ও পশ্চিমা হামলা এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির সামরিক সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে এই গোপন ভূগর্ভস্থ সামরিক স্থাপনাটি প্রদর্শন করা হয়।

​ইরানি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, যেকোনো বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

​সূত্র: মিডিল ইস্ট মনিটর