মার্কিন ও ইসরায়েলি আক্রমণ ইরান-আইএইএ সহযোগিতা বাধাগ্রস্ত করছে: চীন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ এএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্বিচার সামরিক হামলার কারণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে ইরানের গঠনমূলক সহযোগিতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে চীন।

বেইজিং মনে করে, ওয়াশিংটনের একরোখা নীতি এবং সামরিক আগ্রাসন মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে আরও বেশি জটিল ও সংঘাতময় করে তুলেছে।

​বুধবার চীনের পক্ষ থেকে এই মন্তব্য করা হয়।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অবিলম্বে সব ধরনের সামরিক উত্তেজনা ও আগ্রাসন বন্ধ করা উচিত।

আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি রক্ষায় এই আগ্রাসী নীতি পরিহার করার জোরালো আহ্বান জানিয়েছে বেইজিং।

​সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত