ইরানি নেটওয়ার্ক ও ‘শ্যাডো ব্যাংকিং’ দমনে নতুন কঠোর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ইরানের বৈশ্বিক আর্থিক কার্যক্রম ও নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

​বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট তেহরানের আর্থিক লেনদেন ও ‘শ্যাডো ব্যাংকিং’ ব্যবস্থার সঙ্গে জড়িত ডজনেরও বেশি নতুন সত্তা ও সংস্থাকে এই নিষেধাজ্ঞার আওতায় এনেছে।

​ওয়াশিংটনের দাবি, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরানের অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

​সূত্র: রয়টার্স