খবর সংযোগ ডেস্ক : সাম্প্রতিক সংঘাত ও সহিংসতা কেন্দ্র করে প্রধান বিরোধী দল বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ও পার্লামেন্টের ভাইস-প্রেসিডেন্ট জোসেপ বোরেল। সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৫ নভেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
জোসেপ বোরেল লিখেছেন, বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায়বিচার হতে হবে।
তিনি জানান, গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই।