মার্কিন সিনেটর ক্রিস কুন্স ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে আয়নার সামনে একটি সেলফি তোলেন। সেই সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। কারণ, দুই জনকে দেখতে যমজ মনে হয়। তাদের বয়সের ব্যবধান মাত্র পাঁচ বছর। ওলাফের বয়স ৬৫ ও ক্রিসের ৬০ বছর। গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামেও দুই জনের দেখা হয়েছিল।
ডেলাওয়ারের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস দুই জনের একসঙ্গে একটি সেলফি তোলেন। এরপর ছবিটি দুই জনেই নিজেদের এক্সে পোস্ট করেন।
ছবিতে দুজনের চেহারায় দারুণ মিল দেখা যায়। দুজনের মাথার মাঝবরাবর টাক রয়েছে, এমনকি হাসলে দুই জনের চোখের কোনায় চামড়ায় ভাঁজ পড়ে।
ক্রিস ছবি সম্পর্কে জার্মান ভাষায় লেখেন, কোনটা কে? ওলাফ ছবির ক্যাপশন ইংরেজিতে লিখেছেন, নিজের মতো অবিকল চেহারার কাউকে দেখে বেশ ভালো লাগছে—@ক্রিসকোনস!
সূত্র : এপি