ভানুয়াতু দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

ভানুয়াতু দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৪ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৬ মে) দেশটিতে এই ভূমিকম্প অনুভূত হয়। খবর রয়টার্সের।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার (১৫.৫৩ মাইল) গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

তবে ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারির কোনো খবর পাওয়া যায়নি। এর আগে গত বছরের ডিসেম্বরের শুরুতে ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে এই দ্বীপটি।