প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলীয় অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে এ ভূমিকম্পের ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভানুয়াতুর পোর্ট-ওলরি এলাকা থেকে প্রায় ২০৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
ভূমিকম্পে কোনো প্রাণহানি, ক্ষয়ক্ষতি বা সুনামির সতর্কতা জারি হয়েছে কি-না, সে বিষয়ে প্রাথমিক প্রতিবেদনে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ভানুয়াতু অঞ্চলটি প্রশান্ত মহাসাগরের অত্যন্ত সক্রিয় ভূমিকম্পপ্রবণ এলাকা 'রিং অব ফায়ার'-এর ওপর অবস্থিত।
প্যারিসের বাইরেও চলছে কারফিউ
সুদানে চলমান যুদ্ধে অন্তত ৫৯ হাজার নিহত, দুর্ভিক্ষের ঝুঁকিতে কোটি মানুষ