নেতানিয়াহুর কার্যালয়কে নিশানা করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) সোমবার (২ মার্চ) জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরকে নিশানা করে হামলা চালানো হয়েছে।

ইরানের সরকারি সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি এই তথ্য প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং এই হামলাকে 'জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীকে কেন্দ্রীয় লক্ষ্য' হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল।

বর্তমানে ক্ষেপণাস্ত্র হামলার  ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সূত্র: এএফপি