কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির জ্বালানি সম্পর্কিত স্থাপনাগুলোতে ইরানি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দুইটি স্থাপনায় আঘাত হানা সত্ত্বেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, 'একটি হামলা মেসাইদ এনার্জি প্ল্যান্টের জল সংরক্ষণ ট্যাংকে আঘাত হানে। আর অন্যটি রস লাফান শিল্পাঞ্চলের কাতারএনার্জির সঙ্গে যুক্ত একটি জ্বালানি স্থাপনায় লক্ষ্যভেদ করে।'
বিবৃতিতে আরও জানানো হয়েছে, 'এই হামলার ফলে হওয়া সব ক্ষয়ক্ষতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মূল্যায়ন করবে। পরে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে।' সূত্র: আলজাজিরা
ইরানজুড়ে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত কমপক্ষে ৫৫৫: রেড ক্রিসেন্ট
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত ৫
