আলোচনার সময় শেষ: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার পথ আপাতত বন্ধ বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পরই ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল।

ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে তেহরানের সঙ্গে আলোচনার সময় ‘পেরিয়ে গেছে’।

এর আগে অবশ্য তিনি ভিন্ন সুরে বক্তব্য দিয়েছিলেন। ট্রাম্প জানান, ইরানের নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে আগ্রহ দেখিয়েছে এবং তিনি নিজেও আলোচনায় রাজি ছিলেন। এ বিষয়ে হোয়াইট হাউস থেকেও ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছিল।

এছাড়াও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর দেশটিতে পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন এ ব্যাপারেও আলোচনা করতে চেয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, 'কাকে নির্বাচিত করা হবে ঠিক করতে চাইলে আমার সাথে কথা বলতে পারে।'

সূত্র: আলজাজিরা