ইরানে শত শত স্টারলিংক ডিভাইস বাজেয়াপ্ত

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশজুড়ে অভিযানে শত শত স্টারলিংক সিস্টেম জব্দ করা হয়েছে। ইন্টারনেট বন্ধের সময় এসব প্রযুক্তি ব্যবহার করে অনেকে বিকল্প সংযোগ নিতেন। 

কর্তৃপক্ষ সতর্ক করেছে, এ ধরনের ডিভাইস রাখলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে।

বিবৃতিতে বলা হয়েছে, আইন অনুযায়ী স্টারলিংক সংগ্রহ ও ব্যবহার করা একটি “অপরাধ” এবং যুদ্ধের সময় যে কেউ এমন করে তাহলে তাকে “সর্বোচ্চ শাস্তি” দেওয়া হবে। ইরানে স্টারলিংক ব্যবহারের শাস্তি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চলমান ইন্টারনেট বিভ্রাটের কারণে ইরানে থাকা ব্যক্তিদের সাথে যোগাযোগ করা এখনও খুব কঠিন, কিন্তু প্রযুক্তি সচেতন বাসিন্দারা স্পেসএক্সের স্টারলিংক ডিভাইস ব্যবহার করছেন এবং এই একই সংযোগ অন্যদের সাথে ভাগ করে নিচ্ছেন।

সূত্র : বিবিসি বাংলা