চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে মোট ৪ হাজার ৮২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে ১১১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ১২ জনের অবস্থা ‘গুরুতর’ বলে উল্লেখ করা হয়েছে।
সংঘাতের সূত্রপাত ঘটে গত ২৮ ফেব্রুয়ারি, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের পর ইরান পাল্টা হামলা চালায়। মঙ্গলবার (২৪ মার্চ) পর্যন্ত চলমান এই সংঘাত ও যুদ্ধের ২৫তম দিন পূর্ণ হলো।
সম্প্রতি ইসরায়েলকে ঘিরে সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ধারাবাহিক হামলা ও পাল্টা হামলার ফলে দেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে অস্থিতিশীল। গাজা ভূখণ্ডই এই সংঘাতের কেন্দ্রবিন্দু, যেখানে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই সহিংসতা চলছে।
উত্তরে লেবানন সীমান্তেও হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা সংঘাতকে আরও বিস্তৃত করার আশঙ্কা তৈরি করেছে। সূত্র: আলজাজিরা