ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির মৃত্যুবার্ষিকীর ৪০তম দিনে, মানুষ সড়ক ও চত্বরগুলোতে জমায়েত হয়ে তাকে স্মরণ করছে। তেহরানসহ বিভিন্ন শহরে এটি এখন দৈনিক একটি রীতি হিসেবে গড়ে উঠেছে।
গত ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন, যা দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা ও শোকের ঢেউ সৃষ্টি করে। এরপর চলতে থাকে মধ্যপ্রাচ্যে বিশাল সংঘাত। টানা ৪০ দিনের এই সংঘাত থেমে আপাতত পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি পর্যায়ে আছে। যদিও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে।
বুধবার (৮ এপ্রিল) এঙ্গেলাব স্কোয়ারে বিশাল একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। জনসমাগমে মানুষ ইরানের জন্য স্লোগান দিয়েছেন, পাশাপাশি অনেক ব্যানারে লেবাননের জনগণের প্রতি সংহতিও প্রকাশ করা হয়েছে।
এ ধরনের সমাবেশ প্রতিদিনের রূপ নিয়েছে, যেখানে রাজনৈতিক ও সামাজিক আবেগ প্রকাশের পাশাপাশি দেশজুড়ে একতা ও সমর্থনের বার্তাও ছড়িয়ে দেওয়া হচ্ছে। সূত্র: আলজাজিরা