ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৭ হাজারের বেশি নারী ও শিশু আহত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ১১৫ শিশু ও কিশোর আহত হয়েছে, যা দেশটিতে ক্রমবর্ধমান মানবিক সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরছে।

ইরানের জরুরি সেবা বিভাগের প্রধান জাফর মিয়াদফার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি-কে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান। তিনি বলেন, আহতদের সবাই ১৮ বছরের নিচে।

তার ভাষ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১২৪ জনের বয়স পাঁচ বছরেরও কম এবং ২৪ জনের বয়স দুই বছরের নিচে যাদের অনেকেই এখনো ঠিকমতো হাঁটতেও শেখেনি, অথচ যুদ্ধের নির্মমতা তাদের শরীরে গভীর ক্ষত তৈরি করেছে।

তিনি আরও জানান, একই হামলায় প্রায় ৫ হাজার নারীও আহত হয়েছেন, যা পরিবারগুলোর ওপর বহুমাত্রিক চাপ সৃষ্টি করেছে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী তেহরানসহ খুজেস্তান, লারেস্তান, ইসফাহান, কেরমানশাহ এবং ইলাম প্রদেশে। এসব এলাকায় ধারাবাহিক হামলায় বহু পরিবার শোক ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। সূত্র: আলজাজিরা