ইরানের 'ইসলামিক সরকার' ইউরোপীয় দেশগুলোকে ব্ল্যাকমেইল করছে: পেহেলভি

ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পেহলভি অভিযোগ করেছেন, ইসলামিক সরকার দীর্ঘদিন ধরে ইউরোপীয় দেশগুলোকে বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ব্ল্যাকমেইল করছে।

জার্মানির বার্লিনে অবস্থানকালে তিনি এ মন্তব্য করেন এবং দাবি করেন, ইউরোপীয় শক্তিগুলোর উচিত এখন আর নীরব না থেকে তেহরানের প্রতি তাদের অবস্থান আরও কঠোর, সুস্পষ্ট এবং দৃঢ় করা।

পেহেলভি বলেন, ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যখন নিরপেক্ষ থাকা আর নিরপেক্ষতা নয়, বরং তা একটি সচেতন সিদ্ধান্তে পরিণত হয়। তার ভাষায়, সতর্কতা যদি বাস্তব পদক্ষেপে রূপ না নেয়, তাহলে তা শুধু নিরবতা নয়, বরং অন্যায়ের সঙ্গে পরোক্ষ অংশগ্রহণের সমান হয়ে দাঁড়ায়।

তিনি আরও ইঙ্গিত দেন যে বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা বা দ্বিধা ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক জটিলতা তৈরি করতে পারে। সূত্র: দ্য টেলিগ্রাফ