যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভারত মহাসাগরে ইরান-সম্পর্কিত একটি নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজে অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব ওয়ার।
বিভাগটির প্রকাশিত বিবৃতিতে বলা হয়, জাহাজটি কোনো রাষ্ট্রীয় পরিচয় বা পতাকা ছাড়াই চলাচল করছিল এবং এটি ইরান থেকে তেল পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে তাদের অভিযোগ।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালে মার্কিন বাহিনী জাহাজটিতে প্রবেশ করে এবং সেটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানায়, তারা বিশ্বব্যাপী সামুদ্রিক নজরদারি ও অভিযান অব্যাহত রাখবে, যার লক্ষ্য হলো অবৈধ নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং ইরানকে সহায়তাকারী যেকোনো ধরনের জাহাজ বা কার্যক্রম প্রতিহত করা। সূত্র: দ্য টেলিগ্রাফ